
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে ১৫ জুন বুধবার মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন টেংরা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি সোহেল মিয়া (২৭), পিতা-মৃত আবুল হোসেন, সাং-পশ্চিম বটুলী, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.