
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ইউএনও'র দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা।
সোমবার ২১ জুন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
সোনিয়া সুলতানা জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে সন্তানের জননী।
দায়িত্ব গ্রহনকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন ইউএনও'র কাছে দায়িত্ব হস্তান্তর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.