
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সংক্রমণরোধে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে তিন শতাধিক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোবাবর ২৭ জুন দুপুরে বাংলাদেশের আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন রনি’র উদ্যোগে শহরের চৌমুহনা এলাকায় মাস্ক বিহীন পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেয়াসহ করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়। পাশাপাশি, পথচারী, রিক্সা চালক, সিএনজি চালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যাদের মুখে মাস্ক আছে, তাঁদের হাতেও মাস্ক তুলে দেয়া হয়েছে।
মাস্ক বিতরণের আয়োজক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি আমজাদ হসেন রনি ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, দৈনিক খোলা চিঠির বার্তা সম্পাদক নান্টু রায়, দৈনিক পর্যবেক্ষণ ও হলি সিলেট পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ঝলক দত্ত, প্রতিদিনের সংবাদ এর আব্দুস শুকুর, দেশ রুপান্তরের আহমদ এহসান সুমন, শ্রীমঙ্গল রেফারী সমিতির সভাপতি কবির উদ্দিন সুইট,সাধারন সম্পাদক আবুল কাশেম, দৈনিক খোলা কাগজের মোঃ আল আমিন, সিলেট ভূমির মোঃ ইমরান হোসেন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ গোলাম রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক দোলা মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.