
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বেসরকারি সংস্থা আশা'র সাথে ওয়াস উদ্যোক্তাদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন রোববার বিকেলে শহরের৩ নং পুল সংলগ্ন এলাকায় আশার কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশার জেলা ব্যবস্থাপক মোহাম্মাদ কুতুব মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আকছির মিয়া। অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণন ও সামগ্রিক বাজার উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন, হোপ ফর দি পুত্তরেষ্ট এর মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোপ ফর দি পুওরেস্ট ট্রেইনিং অফিসার সাদিয়া আফরীন।
এ অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ প্রান্তিতে করণীয় বিষয়ক আলোচনা করা হয়। পরে উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঋণের ক্ষেত্রে এনজিও সংস্থা আশা সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.