
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ভাড়াউড়া ও ভুরবুড়িয়া চা বাগানের ভিতর দিয়ে বাইপাস সড়ক করার প্রস্তাব বাতিল করার দাবীতে মানববন্ধন করেছে শ্রীমঙ্গল বালিশিরা পাহার রক্ষা উন্নয়ন সোসাইটি।
সোমবার ২৮ জুন সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিশিরা পাহার রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিমল সিং বারাইক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরাগ বারই, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারি অধ্যাপক সুচিত্রা রায়, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার জেলা সভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোনায়েম খান, সুমন দেব, অনিল পাল, সুমন পাল ও চা শ্রমিকনেত্রী অঞ্জলি রাজগড় প্রমুখ।
বক্তারা বলেন, বাগানের ভিতর দিয়ে হাইওয়ে সড়ক গেলে শ্রমিকদের নানা সমস্যায় ভুগতে হবে। তাদের বসতিতে বাহিরের লোকের আনাগুনা বেড়ে যাবে। তাদের গরুছাগল চুরি হবে। ছেলেমেয়েরা রাস্তায় দূর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া তারা নিজেদের পরিবেশে বাগানে কাজ করেন বাগানের ভিতর দিয়ে অন্য লোকের চলাচল শুরু হলে তাদের এই প্রাইভেসি নষ্ট হবে। পাশাপাশি এই রাস্তা করলে অনেক গাছ কাটা পড়বে। তাই গাছ না কেটে ও পরিবেশের ক্ষতি না করে সুনির্দিষ্ট পরিকল্পনা করে লাউয়াছড়া বন ও বাগান রক্ষা করে নতুন সড়ক নির্মানের দাবী তাদের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.