স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়েছে।
১৬ আগষ্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কারিগরি ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে পারবেন। যা দেশে-বিদেশে চাকুরী এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচিত করবে।
অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, প্রকৌশলী মনুসুরজ্জামান, চেম্বার সভাপতি কামাল হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এতে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.