
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক খোলাচিঠির প্রাক্তন সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শরফরাজ আলী বাবুল আর নেই।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেটের বে-সরকারী একটি হাসপাতারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.