
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শুধু নিয়ম রক্ষা করে শ্রীশ্রী জগন্নাথ জিউর রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। প্রতিবছর শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগনাথ জিউর আখড়া থেকে হাজার হাজার মানুষ রথ নিয়ে বেড় হতেন শহরে। বসতো বিশাল মেলা। কিন্তু এ বছর করোনার কারনে এই আরম্বর অনুষ্ঠান স্থগিত করা হয়।
শ্রীমঙ্গল হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অজয় দেব জানান, ১২ জুলাই সকাল পোনে ৯টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগনাথ জিউর আখড়া প্রাঙ্গনেই সামাজিক দূরত্ব বজায় রেখে রথে তুলা হয় জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে। পরে সেখানে থেকেই কয়েক হাত টান দিয়ে আবার পিছনের নিয়ে রথ টানার নিয়ম রক্ষা করে এর সমাপ্ত করা হয়। এর আগে মন্দিরের ভিতরে ধর্মীয় বিধিনুশারে করা হয় পুর্জাচনা।
এদিকে রথযাত্রা উৎসবে যোগ দিতে না পেরে এই করোনার দূর্যোগ থেকে বিশ্ব যেন মুক্তি পায় তাই বাড়িতে বাড়িতে আয়োজন করেন শ্রীশ্রী জগন্নাথ জিউর পূর্জাচনা।
এ ছাড়াও শ্রীমঙ্গলসহ জেলার আরো বিভিন্ন মন্দিরে রথযাত্রা তিথির মধ্যে অনুরুপভাবে নিয়ম রক্ষা করে এ উৎসবটি পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.