শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশের চলমান জঙ্গিবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক ও লেখকদের মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও লেখকরাই পারেন তাদের লেখার মাধ্যমে জঙ্গিবাদমনন থেকে বিপথগামীদের ফিরিয়ে আনতে।

২০ আগষ্ট শনিবার দুপুরে শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনের সামনে কেন্দ্রীয় সাংবাদিকদের আহব্বানে একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্যদেন সিলেট বিভাগের বিশিষ্ট লেখক প্রপেসর নৃপেন্দ্র লাল দাশ, লেখক ও সাংবাদিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক বুলবুল আনাম, কলামিষ্ট সৈয়দ আমির”জ্জামান, আরটিভির স্টাপ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে প্রমূখ। মানববন্ধন শেষে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনে এ বিষয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের নবীণ প্রবীন সাংবাদিক ও লেখকরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.