জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দিলকুশা বাজারে বিল থেকে মাছ ধরার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২৬ জুলাই শুক্রবার রাত ১১ টার দিকে দিলকুশা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫জন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্্রস ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান ও হেল্লাল মিয়ার মধ্যে বিল থেকে মাছ ধরা নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে জুড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দিলকুশা বাজারে বিল থেকে মাছ ধরার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২৬ জুলাই শুক্রবার রাত ১১ টার দিকে দিলকুশা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫জন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্্রস ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান ও হেল্লাল মিয়ার মধ্যে বিল থেকে মাছ ধরা নিয়ে গত কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে জুড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টাফ রিপোটার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.