
স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চালায় শ্রীমঙ্গলে ২ নং ভূনবীর ইউনিয়ন পরিষদের অন্তর্গত সাতগাও-চৌমুহনী যাত্রী ছাউনীর সামনে ঢাকা-শ্রীমঙ্গলগামী পাকা রা¯ার উপর থেকে ১০১ ইয়াবা পিসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১০ আগস্ট মঙ্গলবার আসামীর নাম মোঃ আমির হোসেন(৪২), পিতা-মোঃ রজব আলী, সাং-আলিশার কুল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/৪১ধারায় মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.