
স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর শাহপরান (রহঃ) থানার মামলা নং-২৭/১৮৪, তারিখ-২৫/০৭/২০২১ ইং, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১/৩৩/৩৫ ধারামূলে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা মাইজগ্রাম এলাকা হতে বিশেষ অভিযান চালায় রাষ্ট্র বিরোধ সাইবার অপরাধী ১ জনকে গ্রেফতার করা হয়।
১১ আগষ্ট বুধবার আসামীর নাম তাহমিদ আহমেদ চৌধুরী (২২), পিতা-সেলিম আহমদ চৌধুরী, সাং-মাইঝগ্রাম, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার। উক্ত সময় আসামীর হেফাজত হইতে ২টি মোবাইল, ২টি সীমকার্ড ও ১টি আইপেড উদ্ধার।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতার কৃত আসামীকে এস এম পি সিলেট এর শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.