
জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আহমদ হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার ১১ আগষ্ট সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার প‚র্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র বলে জানা গেছে।
এলাকা বাসী জানান, কাতার প্রবাসী আহমদ হোসেন কয়েক দিন আগে ছুটিতে দেশে আসেন। বাড়িতে এসে তার জ্বরসহ অন্যান্য সমস্যা দেখে দিলে তাকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে করোনার নমুনা পরীক্ষায় তাঁর শরিরে পজিটিভ আসে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেয়া হয়। পরে ১৪ দিন পর বুধবার দুপুরে তিনি মারা যান। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.