জুড়ী

জুড়ীতে কাতার প্রবাসী যুবকের বিষপানে আত্মহত্যা

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের কাতার ফেরত রুহেল মিয়া (২২) নামক এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। কুলাউড়া হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল কাদির এর পুত্র কাতার ফেরত যুবক রুহেল মিয়া...

জুড়ীতে ইউপি চেয়ারম্যান মাছুম রেজাকে সংবর্ধনা প্রদান

কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মাছুম রেজার সম্মানে এক গণসংবর্ধনা সভার আয়োজন করে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়। ৬ জুন সোমবার সকালে বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিতে ও সহ শিক্ষক জহিরুল ইসলামের...

জুড়ী উপজেলায় হান্ডবল প্রশিক্ষন সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৫-১৬ইং এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জুড়ী উপজেলার অনুর্ধ১৬ জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্কুলের বালক নিয়ে ৪জুন শনিবার বিকেলে মাস ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষন কোর্স সমাপ্ত হয়েছে। হ্যান্ডবল...

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কলেজ ছাত্রীর শ্লীলতাহানী ও ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে ১ জুন বুধবার দুপুরে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানী ও ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার এজহার ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর...

জুড়ীতে ২১২ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

এম মছব্বির আলী॥ জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে শান্তি, গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাওয়া পাঁচটি দেশের একটি হচ্ছে বাংলাদেশ। বিএনপি-জামায়াত জোট সরকারের...

জুড়ীতে জিয়াউর রহমানের ৩৫মত শাহাদত বাষিকী পালিত

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ৩০ মে সোমবার বিকেলে দলীয় কার্য্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা হাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও দেওয়ান আইনুল হক মিনুর...

জুড়ীর ফুলতলা ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউপি চেয়ারম্যান ফয়াজ আলী ২৯ মে রোববার পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্নয়ন বাজেট ঘোষণা করেছেন। বাজেটে ২,০২৫৬,৫০৭ টাকা আয়, ২,০১,৫৯,৫৩০ টাকা ব্যয় এবং ৯৬,৯৭৭ টাকা উদ্বৃত্ব ধরেছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখদ্দছ আলী মায়া মিয়ার...

জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা

জুড়ী প্রতিনিধি॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ২য় বারের মত শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হওয়ায় ২৬ মে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কৃত করা হয়। তারই অংশ হিসেবে ২৮...

জুড়ীতে ঘটা করে হলো বাল্যবিয়ে প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভ

বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ের খবর পাওয়া গেছে। বিষয়টি জুড়ী উপজেলা প্রশাসনের নিদের্শে প্রথম তারিখ বিয়ে বাতিল হলেও কিন্তু ২৫ মে বুধবার প্রশাসনের নাকের ডগায় বাল্য বিয়ে সম্পন্ন হয়। জানা যায়,...

জুড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার বিকেল ৪টায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিব রঞ্জন রায় এর পরিচালনায় ও চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। বাল্যবিবাহ...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com