প্রবাসী সংবাদ
বার্মিংহাম বইমেলা এবং সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ১৭ সেপ্টেম্বর
সালেহ আহমদ (স‘লিপক)॥ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মিডল্যান্ডস ইউকের আয়োজনে রোববার ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহাম বইমেলা এবং সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর দুপুরে বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে মিডল্যান্ডেসের বেশ কয়েকটি সামাজিক...
আমিরাতের সারজাহ অগ্নিদগ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু
তোফায়েল আহমেদ পাপ্পু, দুবাই॥ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় অগ্নিদগ্ধের ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের শামছুদ্দিন বেপারী বাড়ির মো. আবদুল্লাহর ছেলে মো. ইউছুফ হোসেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে...
মৌলভীবাজার জেলা যুবলীগের নব গঠিত কমিটিকে প্রবাসী নেতাকর্মীদের অভিনন্দন
বিশেষ প্রতিনিধি॥ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে পূণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলা যুবলীগের সফল সম্মেলনের দীর্ঘ প্রায় ১ বছর পর শুক্রবার ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবলীগের...
বৃষ্টলে অনুষ্ঠিত হলো কমিউনিটি কালচারাল ফেস্টিভ্যাল ও স্টুডেন্ট এ্যাওয়ার্ড
বিশেষ প্রতিনিধি॥ নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশীদের মধ্যে বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে তুলে ধরতে বাংলাদেশ কমিউনিটি ফোরাম বৃষ্টল এন্ড ওয়েষ্টের আয়োজনে অনুষ্ঠিত হলো কমিউনিটি কালচারাল ফেস্টিভ্যাল ও স্টুডেন্ট এ্যাওয়ার্ড। শুক্রবার ১ সেপ্টেম্বর বৃষ্টলের স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত কালচারাল ফেস্টিভ্যাল ও স্টুডেন্ট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে...
ভুয়া সনদে দক্ষ কর্মীর ভিসা! বাংলাদেশিদের ভুয়া সনদ ব্যবহার বন্ধে কঠোর আমিরাত প্রশাসন
তোফায়েল পাপ্পু দুবাই থেকে॥ ভুয়া প্রাতিষ্ঠানিক সনদ দেখিয়ে দক্ষ কর্মী ক্যাটাগরিতে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়ার পথবন্ধ হলো। ভুয়া প্রাতিষ্ঠানিক সনদ দেখিয়ে দক্ষ কর্মী ক্যাটাগরিতে সংযুক্ত আরব আমিরাতে আসছিলেন বাংলাদেশিরা। বিষয়টি টের পেয়ে কঠোর উদ্যোগ নিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।বাংলাদেশিদের ভুয়া...
আরব আমিরাতে ১ কোটি দিরহামে বিক্রি হলো বাজপাখি
তোফায়েল পাপ্পু, আমিরাত থেকে॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১ কোটি দিরহামে বিক্রি হলো একটি বাজপাখি। আবুধাবিতে আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল একটি বাজপাখি বিক্রি। আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনীর (ADIHEX) ইতিহাসে এটি একটি...
সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় বাংলাদেশিরা
বিশেষ প্রতিনিধি॥ সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় পড়েছেন বাংলাদেশিরা। ভিজিট ছাড়া অন্যান্য বেশিরভাগই ভিসাই পাচ্ছেন না তারা। দুবাইতে উচ্চপদস্থ চাকরিতে ভিসা মিললেও দরকার পড়ছে উচ্চশিক্ষার সনদ। এ জন্য দালালের খপ্পরে পড়ে জাল সনদ তৈরি করছেন কেউ কেউ। যাচাইয়ে ধরা...
লন্ডন ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বিশেষ প্রতিনিধি॥ লন্ডন ওয়েলস আওয়ামী লীগ আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৯ আগস্ট কার্ডিফের একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত...
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনে উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
ফয়ছল মনসুর॥ শোকাবহ ১৫ ই আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের পক্ষ থেকে এক ভ্যার্চ্যুয়ালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ আগস্ট এ ভ্যার্চ্যুয়ালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের বাংলাদেশ ইউনিটের...
মৌলভীবাজারের মৌসুমী আক্তার মুন লন্ডনের পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করলেন
বিশেষ প্রতিনিধি॥ লন্ডনের পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে বিজনেস কমিনিউকেশনের ইন্টারন্যাশনাল লিডারশীপে (এম.এ.) মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন মৌলভীবাজার সদর উপজেলার কৃতি সন্তান মৌসুমী আক্তার মুন। মুন মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বুদ্ধিমন্তপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহিম’র ৩য়...


