
আব্দুর রব॥ মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ইমান উদ্দিন আহমদের ছোট ভাই, বড়লেখার দক্ষিণভাগ দ. ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা মরহুমের আরেঙ্গাবাদ গ্রামে নিজ বাড়িতে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমকে মরহুমের পরিবারের পক্ষ থেকে করোনা রোগীদের জরুরী সেবায় ব্যবহারের জন্য ২ টি অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের অর্থ প্রদান করা হয়েছে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ ও মরহুমের ভাগ্না মাওলানা ছয়দুল হাসান।
মরহুম গিয়াস উদ্দিন আহমেদেও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এছাড়া ঢাকায় উবাই ইবনে ক্বাব (রাঃ) হাফেজিয়া মাদ্রাসায় কোরআনে খতম, বাদ আসর সেগুনবাগিচা দুদক-পিডব্লিউডি জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরহুম গিয়াস উদ্দিন আহমেদ বড়লেখা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমদ আদনান এবং দুদক ঢাকা হেডকোয়ার্টার বিটের সাংবাদিক সংগঠন র্যাক-এর সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের অপরাধ অনুসন্ধান বিষয়ক সিনিয়র রিপোর্টার শাফি উদ্দিন আহমেদ দাইয়ানের বাবা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.