
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত এর গাড়িতে দূবৃত্তরা হামলা করেছে। ঘটনাটি ঘটে ১২ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে শহর থেকে বাড়ি যাবার পথে শমসের নগর সড়কের ছড়ারপাড় নামক স্থানে।
হামলা বিষয়ে বিএনপি নেতা আব্দুল মুকিত জানান, শহরের চৌমুহনা থেকে নিজ বাড়ি পাহাড় বর্ষিজোড়ায় যাবার পথে ছড়ারপাড় নামকস্থানে একটি মোটরসাইকেল যোগে হেলমেটপড়া দুই যুবক পাথর দিয়ে ঢিল মেরে গাড়ির সামনের গ্লাস ভেঙে পালিয়ে যায়।
ভাংচুরের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান তিব্র নিন্দা এবং এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.