
স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার মহান স্বপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোকদিবস উপলক্ষে মৌলভীবাজার জেলাআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল পশ্চিমবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
১৪ আগষ্ট শনিবার মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদন ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি প্রমুখ।
এ ছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব মোঃ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী টিপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন সহ সংগঠনের জেলা সদর উপজেলা ও ইউনিয়ন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.