
স্টাফ রিপোর্টার॥ কুয়েত আগুনে দগ্ধ হয়ে মৌলভীবাজারের ইসলামসহ ৩ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
১৫ আগষ্ট শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত বাংলাদেশিরা হলেন, খুরশিদ আলী (৪৮) তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের বাসিন্দা,কামাল উদ্দিন (৫১) মৌলভীবাজারের জুড়ি উপজেলার মাগুরা গ্রামের ও মোহাম্মদ ইসলাম (৩২) কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় মোহাম্মদ আলকাছ নামে আরও এক বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.