
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জজ আদালত কর্তৃক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগষ্ট রোববার ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল শোক সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানের বিচারক (জেলা জজ) বেগম শামীমা আফরোজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আহসান সহ সর্বস্তরের বিচারকগণ ।
এছাড়া মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমদ চৌধুরী ও পিাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান এবং অত্র জজশীপের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী ও বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠান শেষে মৌলভীবাজার জেলা বিচার বিভাগের বিচারকবৃন্দ সহ কর্মকর্তা কর্মচারীগণের সৌজন্যে সদর উপজেলার শিমুলতল "নূরানী শাহী সুন্নী হিজফুল কোরান মাদ্রাসা” এর এতিম ছাত্রদের মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.