
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে ১৫ আগষ্ট রবিবার উপজেলা প্রশাসন মৌলভীবাজার সদরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এর আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.