
স্টাফ রিপোর্টার॥ রাজনগর এলাকা থেকে ৫ নং রাজনগর ইউপির অন্তর্গত কর্নিগ্রাম টু টেংরাবাজারগামী রোডস্থ দক্ষিণ দাসপাড়া ক্যানেল এর ব্রিজের উপর থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়।
১৫ আগষ্ট রবিবার মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান চালানো হয়।
আসামীর নাম মো: হাফিজুর রহমান (৩০), পিতাঃ ওসমান গণি , মাতাঃ খয়রুন বিবি , সাং-পন্ডিতনগর , থানা রাজনগর, জেলা -মৌলভীবাজার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.