
আব্দুর রব॥ জাতীয় শোকদিবস উপলক্ষে রোববার বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতি বড়লেখা ও জুড়ী উপজেলার ২২৫ দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে। এরমধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবন।
দুস্থদের মধ্যে খাদ্যসহায়তার প্যাকেট বিতরণকালে উপস্থিত ছিলেন বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. এমাজুদ্দিন সরদার, সহকারী জেনারেল ম্যানেজার আশরাফুল হুদা প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.