
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকার বাসিন্দা, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী করোনা উপসর্গ নিয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যুবরণ করেন।
কামাল উদ্দিন চৌধুরীর পরিবার থেকে পক্ষ থেকে আলী নেওয়াজ খাঁন বাপ্পী ও মৃতের ভাতিজা আব্দুল আহাদ বাবলু কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার এর সাথে যোগাযোগ করলে তিনি আহমদ এর সাথে যোগাযোগ করেন। টিম প্রধান লাশ দাফন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতি ও নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
মৃতের গোসল ও কাফন এর প্রয়োজনীয় কাজ সম্পাদন করে ১৬ আগস্ট সোমবার বিকাল ৫.৫০ মিনিটে শারীরিক দূরত্ব বজায় রেখে উত্তর মুলাইল মল্লিক সরাই মসজিদ সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে স্বাস্থ্যবিধি মেনে শারিরিক দূরত্ব বজায় রেখে উপস্থিত হন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান সহ আওয়ামীলীগ এর সিনিয়র নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সদস্যগন।
কামাল উদ্দিন চৌধুরীর লাশ উত্তর মুলাইম মল্লিক সরাই পান্চায়েতী কবরস্থানে দাফন করা হয়। এসময় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার,টিম সমন্বয়কারী সুমন আহমদ,সংগঠনের সিনিয়র সদস্য, মোঃ সাজন আহমদ, মোঃ সুহেল আহমদ,শাহিন আহমদ,স্বপন চৌধুরী,মোঃতোফায়েল আহমদ,মোঃইমন মিয়া।
উল্লেখ্য যে,কামাল উদ্দিন চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের উত্তর মুলাই গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.