
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ক্যাবল সিস্টেম (এমসিএস) এর চেয়ারম্যান শওকত হাসান খান এলিনের পিতা আতিকুর রহমান খান ১৬ আগস্ট সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বেঙ্গল ফুড এর স্বত্বাধিকারী সৈয়দ ফারুক আহমেদ ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আলী চুন্নুর ভগ্নিপতি।
মরহুমের কাফন-দাফনে সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি মৌলভীবাজার এর দাফন-কাফন ও সৎকার কোভিড-১৯ টিম।
শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির দাফন কাফন ও সৎকার টিমের টিম মেম্বার আবুল মাসুম রাফির সাথে যোগাযোগ করলে তিনি শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটি মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সকাল ৮টায় মরহুমের দরগা মহল্লার বর্তমান বাসায় গিয়ে পৌঁছান।
স্বাস্থ্যবিধি মেনে লাশ গোসল করান সংগঠনের কাফন-দাফনে ও সৎকার টিমের সদস্যরা সকাল ১০টা ৩০ মিনিটে পূর্ব গোবিন্দশ্রীতে মরহুমের শ্বশুরবাড়িতে প্রথম নামাজে যানাজা শেষে করা হয়। তার দ্বিতীয় জানাজা ঢাকার সাভারে ও তৃতীয় জানাজা নিজ বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর রায় দক্ষিনে অনুষ্ঠিত হয়। পরে সেখানে মা-বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এই টিমে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, কোভিড-১৯ কাফন-দাফনে ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ আশরাফুল খাঁন রুহেল, টিম মেম্বার আবুল মাসুম রাফি, মোহাম্মদ সুমন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.