
স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রেনু ও আহমেদ হাসানের উদ্যেগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০ লক্ষ টাকা মূল্যের জরুরী চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
১৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
এ সময় মন্ত্রী বলেন, দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। সরকার টিকা সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেজন্য বিশ্বের সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ অব্যাহত আছে। টাকা কোনো সমস্যা, যত টাকাই লাগের টিকা কেনা হবে। আর আমাদের দেশেও টিকা উৎপাদনের চেষ্টা চলছে। তবে সেজন্য সরকার বসে নাই।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, উন্নত দেশ কোন অবস্থায় আছে, আর আমাদের সরকার জনগণের জন্য কি কাজ করছে, তা দেখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষে জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা বিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার।
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মৌলভীবাজারে আঠারো বছরের উর্ধ্বে কতজন ভ্যাক্সিন গ্রহণের বাকি আছেন সে তালিকা তৈরি করতে জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান।
জরুরী চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ১০০ টি অক্সিজেন সিলিন্ডার, ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর। এছাড়া ওই অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ ১০টি অক্সিজেন সিলিন্ডার ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ২০ হাজার মাস্ক প্রদান করেন। পরে জরুরী চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.