
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ ইসলামী সোসাইটির বি আইএস মৌলভীবাজার ২০০১ সাল থেকে জেলায় শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করছে অত্যান্ত সফলতার সহিত।
তারই অংশ হিসেবে করোনা দূর্যোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের দাফন - কাফন ও সৎকার করছে। বেসরকারি উদ্যোগে জেলায় সর্ববৃহৎ বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে। এবং জেলার ৭টি উপজেলায় সচেতনতা মূলক প্রচার পত্র ও মাস্ক বিতরণ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে বাস্তবায়ন করা হয়।
লকডাউনের ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের উদ্যোগে ও শেখ বোরহান উদ্দিন রহ ইসলামী সোসাইটির সার্বিক তত্বাবধানে সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (কোভিড-১৯) ভ্যাক্সিনেশন প্রোগ্রামে সহযোগিতা করতে সংগঠনের স্বেচ্ছাসেবী টিম বৃহস্পতিবার ১৯ আগস্ট থেকে প্রতিদিন সকাল ৮ দুপুর-২টা পর্যন্ত চলমান থাকবে। আজকের এই কার্যক্রম পরিদর্শন করতে বেলা ১২টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে যান সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সংগঠক মির্জা মুহুন বেগ, সংগঠনের জেলাব্যাপী বিনামূল্যে অক্সিজেন সার্ভিসের টিম লিডার মোহাম্মদ সোহানুর রহমান সোহান, সমাজকর্মী সৈয়দ মুহিবুর আলী, (কোভিড-১৯) ভ্যাক্সিনেশন প্রোগ্রামের স্বেচ্ছাসেবক আবুল মাসুম রাফি, জাকির হোসেন, মোহাম্মদ সুমন, নাঈম আহমেদ সানি, আতিকুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.