
স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলা শাহাবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পূর্ব দৌলতপুর কবরস্থানের পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে ডিবি পুলিশ ৩২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। অপরদিকে রশিদাবাদ চা বাগানে অভিযান চালায় ৫০০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়।
আটককৃতদের নাম মোঃ জুবায়ের (২৬) পিতা-হারেস আলী মাতা-জিলিকা সাং-গাগলাজোড় থানা-জকিগঞ্জ জেলা-সিলেট এ/পি- ইসলামপুর থানা-বড়লেখা জেলা-মৌলভীবাজার ও গনু লাল (৫০) পিতা-মৃত রাম চন্দ্র সাং-রশিদাবাদ চা বাগান থানা-বড়লেখা জেলা-মৌলভীবাজার। আসামীর বিরুদ্ধে বড়লেখা থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান চালানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.