
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা (কোভিড-১৯) স্যাম্পল কালেকশন কর্নার চালু হয়েছে।
সোমবার ২৩ আগস্ট দুপুরে উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, উপজেলা চেয়ারম্যান শাহাজান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ।
স্বাস্থ্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন কর্নার চালু হওয়ায় এখন থেকে রাজনগর উপজেলার মানুষেরা সেখানেই করোনার নমুনা দিতে পারবেন। তাদেরকে মৌলভীবাজার জেলা সদরে যেতে হবে না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.