
আব্দুর রব: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুলের কাতার প্রবাসী আগর-আতর ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের অর্থায়নে করোনা রোগীদের জন্য চালু হয়েছে ফ্রি অক্সিজেন সার্ভিস। ২৫ আগষ্ট বুধবার দুপুরে গাংকুল কোভিড ১৯ অক্সিজেন সার্ভিস টিমের সদস্যদের নিকট এ প্রবাসীর দেওয়া ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
ফ্রি অক্সিজেন সার্ভিস টিমের আহŸায়ক ও ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক ফয়সল রানার সঞ্চালনায় রতুলি বাজারে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হক, রতুলি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান সাহীন, গাংকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল ইসলাম লায়েক, মাহবুবুর রহমান মুন্না প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.