
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের দাফন-কাফন সৎকার ও ফ্রি অক্সিজেন সার্ভিসের জন্য নগদ ১,০০,০০০ ( এক লক্ষ) টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার ২৬ আগস্ট সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার বিজনেস ফোরাম এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ঘড়ুয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জেলার বিশিষ্ট রাজনীতিবিদ মসুদ আহমেদ ও মৌলভীবাজার বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান আনুষ্ঠানিকভাবে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব এর কাছে আর্থিক অনুদানটি হস্তান্তর করেন।
এসময় ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিলু মিয়া,ইমন আহমদ,হুমায়ুন কবির ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আহমেদ তারেক।
এছাড়া শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) পক্ষ থেকে উপস্থিত ছিলেন , সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, জেলা দাফন কাফন ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ আশরাফুল খাঁন রুহেল, অর্থ সচিব নাজমুল হোসাইন, দফতর সচিব সিরাজুল হাসান,জেলা অক্সিজেন সার্ভিস টিম লিডার মোহাম্মদ সোহানুর রহমান সোহান,নির্বাহী পরিচালক আদনান ইমন, দাফন কাফন টিমের টিম মেম্বার রেজাউল ইসলাম সাকিব,মারুফ আহমেদ খান পাবেল, নাইম আহমেদ সানি প্রমুখ।
উল্লেখ্য যে, ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি মানুষের কল্যাণে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার ২০০১ সাল থেকে জেলায় শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই করোনা মহামারী দূর্যোগে করোনা আক্রান্ত ও উৎসর্গকারী ব্যাক্তির দাফন - কাফন, সৎকার ও ফ্রি অক্সিজেন সার্ভিস শুরু থেকে চালিয়ে যাচ্ছে। তাদের এই মহতি কাজে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাড়িয়েছে ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.