
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সভা বাসদ জেলা শাখার সিনিয়র সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৭ আগস্ট শুক্রবার উক্ত সভা থেকে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রাণ-প্রকৃতি সমৃদ্ধ লাঠিটিলাকে সাফারি পার্ক নির্মাণের মাধ্যমে সরকারের প্রাণ-প্রকৃতি পরিবেশ ধ্বংসের আয়োজনের নিন্দা জ্ঞাপন করা হয় এবং অবিলম্বে এই পায়তারা বন্ধের জোর দাবি জানান হয়। সভায় অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেয়া; জেলার সকল নাগরিকদের দ্রুততম সময়ের মাধ্যমে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করা; জেলার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করতে হাই ফ্লো অক্সিজেন, আইসিইউ, বেড সংখ্যা বৃদ্ধিসহ সার্বিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা উন্নত করার জোর দাবি জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.