
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী রিজনের উপর হামলা করা হয়েছে, জানা যায় কুলাউড়া মিলি প্লাজা থেকে বাসায় যাওয়ার পথে স্থানীয় কুলাউড়া থানা রোড এলাকায় সন্ত্রাসীর হামলার শিকার হন, কুলাউড়া উপজেলা ছাএলীগ কর্মী রিজন আহমদ। এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রিজন আহমদ এর পরিবার।
অভিযোগকারী রিজনের পরিবার থেকে বলা হয়েছে, ২৬ আগষ্ট বুধবার বিকাল ৪ ঘটিকার সময় কুলাউড়া মিলি প্লাজা থেকে বাসায় যাওয়ার পথে,স্থানীয় কুলাউড়া থানা রোডের ভাংগারী পট্টি এলাকায় পরিকল্পিত ভাবে স্থানীয় কুলাউড়া ভাংগারী পট্টির বাসিন্দা তরু মিয়ার ছেলে, রায়হান আহমেদ (২৩), শরু মিয়ার ছেলে, জীবন আহমদ (২২), মুন্না আহমেদ (২২),এবং শাকিল আহমেদ (২১) সহ অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে রিজনের উপর হামলা চালায় এবং তার সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
হামলার পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ভৃনয় ভুষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.