
আব্দুর রব॥ বড়লেখায় আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করণের মধ্যদিয়ে ২৯ আগষ্ট রোববার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য ও জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ প্রমূখ। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.