
স্টাফ রিপোর্টার॥ রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী-শ্যামলিমা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট রবিবার বিকাল ৪ ঘটিকায় মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সভাপতি রোঃ এস এম বশির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির অতীত সভাপতি রোঃ আতাউর রহমান রুমেন, সাবেক সভাপতি রোটার্যাক্ট মোঃ আব্দুল হালিম লিটন অতীত সভাপতি রোটার্যাক্ট ইঞ্জিঃ আবুল কাশেম সাবেক সভাপতি রোটার্যাক্ট সাকের আহমেদ পাপন সদ্য বিদায়ী সভাপতি রোটার্যাক্ট মামুনুর রশীদ বকস, সহ-সভাপতি রোটার্যাক্ট শাওন মজুমদার সচিব, রোটার্যাক্ট সাহিদুল ইসলাম জুয়েল সহ রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সকল সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.