
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলার সংস্কৃতিজনদের নিয়ে 'স্বাধীনতার পঞ্চাশ বছরে সাংস্কৃতিক অর্জন' শীর্ষক মতবিনিময় সভা সার্কিট হাউজের মুন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যনির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।
৩১ আগষ্ট এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুমানা ইয়াসমিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.