
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে স্বরনা বাংলাদেশ পরিচালিত স্বেচ্ছাসেবী জাতীয় এনজিও মায়ের হাসি স্বাস্থ্য সেবা ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ভানুগাছ বাজারের ১০নং রোড এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
স্বরনা বাংলাদেশ এর চেয়ারম্যান ডেইজী বিশ্বাসের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডা: অভিজিৎ সিংহ, ডা: এস. কে. সাহিদ, মামুনুর রশীদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.