
স্টাফ রিপোর্টার॥ শিক্ষার্থীদের স্কুল,কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে শহরের প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাওলানা এম এ কুদ্দুস ও সাধারণ সম্পাদক মাওলানা জহির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামালসহ নেতৃবিন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, এই করোনার সময়ে এই যে ক্ষতিটা হয়েছে তা মারাত্মক। আজকে শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে সেটা আমাদের ভবিষ্যতকে একেবারে প্রভাবিত করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.