
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের সুরক্ষার জন্য কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে ৩ লাখ টাকার ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টা অক্সি কনসেন্টের ও ২০টি অক্সি মিটার প্রদান করা হয়। ৫ সেপ্টেম্বর রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্টানিকভাবে হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও রাসেল হাসান বখতের পরিচালনায় সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক-গবেষক আহমদ সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জসিম উদ্দীন শাকিল, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামসুজ্জামান চৌধুরী রাহেল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবক বাহার উদ্দীন প্রমুখ।
কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ও গোলাম সরওয়ার সালামের প্রচেষ্টায় কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.