
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যাকাত বোর্ডের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলাদের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশন এর প্রধান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় যাকাত বোর্ড কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণী আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য রায়হান ফারুক,কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির সহ-সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। বক্তব্য রাখেন প্রশিক্ষক মো. আব্দুল খালিক।
আলোচনা সভা শেষে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দু:স্থ ও হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.