
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল থানায় নিষ্টার সাথে দীর্ঘ ২৮ মাস দায়িত্ব পালন করে বদলী হয়েছেন ওসি মোঃ আব্দুছ ছালেক। বিদায় উপলক্ষে শ্রীমঙ্গল থানা প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাব তাকে বিদায়ি সংবর্ধনা দিয়েছে। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সফল এই পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ের শেষ প্রান্তে আইনশৃঙ্খলা উন্নতি কল্পে বিশেষ অবদান রাখায় মানদন্ডে জেলার শ্রেষ্ট ওসি শ্রীমঙ্গল থানার পুরুস্কারে ভূসিতও হন ওসি আব্দুছ ছালেক।
মঙ্গলবার ৭ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপারের কার্যালয়ে ওসি আব্দুছ ছালেকের হাতে শ্রেষ্ট ওসির পুরস্কার ক্রেষ্ট ও সম্মাননা স্বারক তোলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
ওসি আব্দুছ ছালেক শ্রীমঙ্গল থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও শ্রীমঙ্গল থানা এলাকায় কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন খুব সহজেই বের করেন।
শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডের সুন্দর্য বর্ধনে ঔষধী ও বিভিন্ন ভেসজ উদভিদের বাগান করার উদ্যোগটি ছিল প্রশংসনীয়। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানাতে শ্রীমঙ্গল থানা প্রশাসনের ভূমিকায় শ্রীমঙ্গলবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।
শ্রেষ্ট অফিসার ইনচার্জ হওয়াতে তিনি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও শ্রীমঙ্গল থানায় কর্মরত সহকর্মী পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানান ওসি মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, বিদায় বেলা এ পুরুস্কার আগামী দিনগুলিতে নতুন কর্মক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.