
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর কিশোর ক্রীড়া চক্রের কার্যকরি পরিষদের শপথ অনুষ্ঠান ২০২১ ও অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শনিবার দুর্লভপুর পাঠান বাড়ীতে কিশোর ত্রুীড়া চত্রেুর নবগঠিত (২০২১-২৩) কার্যকরী পরিষদের শপথ গ্রহন নজরুল ইসলামের সভাপতিত্বে ও রুমেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক, নাট্যকার খালেদ চৌধুরী প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুাল কাউয়ৃম, জুবায়ের আহমদ, কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ফয়জুল রহমান রাজন ,কিশোর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আফজল হোসেন, কিশোর ত্রুীড়া চত্রেুর প্রধান পৃষ্টপোষক সাজ্জাদুর খাঁন লিকছনসহ অনেকে।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.