
স্টাফ রিপোর্টার॥ বীরমুক্তিযুদ্ধা ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী আওয়ামীলীগের জনপ্রিয় নেতা, পৌর চেয়াম্যান এমপি থেকে দেশের মানুষের প্রিয় সৈয়দ মহসিন আলীর ১৪ সেপ্টেম্বর ষষ্ঠ মৃত্যুবার্ষীকী।
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পারিবারিক ও দলীয়ভাবে পালিত হবে।
১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে মরহুমের সহধর্মিণী মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়ারা মহসীন, পরিবারবর্গ, জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মারা যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.