
স্টাফ রিপোর্টার॥ ট্রেড লাইসেন্স না থাকায় ও হালনাগাদ না করে ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর দুপুরে কুলাউড়া পৌর শহরের বিভিন্ন বাজারে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকায় ও হালনাগাদ না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ১২টি মামলায় ৫ হাজার ৪শত টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন-কুলাউড়া পৌরসভার সচিব শরদিন্দু রায়, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.