
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় শিববাড়ী বাজার থেকে প্রাইভেটকারে করে গরুচোর চক্ররের সদস্য মজু মিয়া নামে এক ব্যবক্তিকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৪টি চোরাইকৃত গরু উদ্ধার করা হয়।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর রাতে সিন্দুরখান ইউপির জানাউড়া বাজারে সোহাগ মিয়ার ভূষিমালের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। মজু মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিতিত্তে সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া বাজার এলঅকায় অভিযান চালিয়ে গরুসহ চুর চক্ররের সদস্য মজু মিয়াকে আটক করা হয়।
৪টি গরু কাদির মিয়ার জিম্মায় রয়েছে বলে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.