
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার দ্বি-বার্ষিক ২০২১-২২ সেশনের মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর শহরস্থ তারবিয়াতুল হুফফাজ ইন্টারন্যশনাল মাদ্রাসা মিলনায়তনে শহর সভাপতি মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাও মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি মাও শায়খ ইমদাদুর রহমান এবং জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন। এছাড়াও উপস্তিত ছিলেন শরহ শাখার উপদেষ্টা ডাঃ জুনাইদ আহমেদ, আজকের দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত শহর শাখার শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২১-২২ সেশনের জন্য মাওলানা ফারুক আহমদকে সভাপতি এবং মাওলানা লুৎফুর রহমান কামালীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার শহর শাখার নির্বহী কমিটি পুনঃ গঠন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.