
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নের ১১৭টি কেন্দ্রে একযোগে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ শুরু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেয়া হবে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় শহরের পৌর জনমিলন কেন্দ্র্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও সিভিল সার্জন অফিসের সহযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
পূর্বের গনটিকা কেন্দ্রগুলোর স্থান পরিবর্তন হওয়ায় সকালে টিকা গ্রহনকারী উপস্থিতি কিছুটা কম ছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.