
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগেরে পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্তর প্রাঙ্গনে জেলা যুবলীগ ও সাইফুর রহমান সড়কে জেলা ছাত্রলীগেরে খাদ্য বিতরণ কর্মসূচী পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারন সম্পাদক মাহবুব আলম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.