
স্টাফ রিপোর্টার॥ রাজনগরে আওয়ামী সেচ্ছাসেব লীগের উপজেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি স্বাক্ষরিত আহ্বায়ক কমিটিতে সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মো. আকমল হোসেনকে আহ্বায়ক ও মো. মিনাজ মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
২১ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন- রেজাউল করিম চৌধুরী, আতিকুর রহমান তাপস, রায়েল খাঁন, মো. রুকন উদ্দিন, খান মোহাম্মদ মামুন, রুয়েল আহমদ, মুহিতুল ইসলাম দুলাল, দিপাল দেব যিষু, ডাঃ প্রদীপ দাশ, আলীক চৌধুরী, রিংকু বৈদ্য, ময়নুল হোসেন, জহির উদ্দিন, রাসেল মিয়া, কাওছার আহমদ, লুৎফুর রহমান, নাছিম আহমদ, শাওন কান্তি দে, প্রদ্যুৎ চন্দ্র দাশ। আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে সম্মেলন আয়োজন করার নির্দেশ দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.