
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান ২০২১ সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর শনিবার পৌর জনমিলন কেন্দ্রে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান জুনেদ আহমদ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান।
জাকির আহমেদ রুমানের সঞ্চালনায় বিশেষ অতিথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, সহ -সভাপতি সিলেট বিভাগীয় সংস্থা সিলেট আখতারুজ্জামান, সহ-সভাপতি জেলা ফুটবল এসোসিয়েশন রায়হান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে আশ্বাস দিয়ে বলেন, প্র্যাকটিসের জন্য মাঠের কোনো সমস্যা হবে না, যে মাঠ প্র্যাকটিসের অনুপোযোগী সেই মাঠগুলো সংস্কার করে দেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.